বিদ্যালয় মাঠে মাসব্যাপী খেলা নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩
কলাপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে “খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের” মাসব্যাপী খেলা নিয়ে সংশ্লিষ্ট ও স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। খেলার কারনে স্কুল সংলগ্ন আবাসিক এলাকার শিক্ষার্থী এবং অভিভাবকরা নানাভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়। এছাড়াও খেলা নামে একটি মহল র্দীঘদিন থেকে চাঁদাবাজী করে আসছে। এসকল চাঁদাবাজীর কারনে উপজেলার ব্যবসায়ী ও সাধারন জনগন ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত এই খেলা বন্ধ করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করেছেন একটি মহল। তবে নিরাপত্তা জনিত কারনে আবেদন কারীর পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছে। অভিযোগে বলা হয়-ওই প্রতিষ্ঠানে প্রায় ২০০০ শিক্ষার্থী রয়েছে। এ সকল শিক্ষার্থীদের মধ্যে অনেকেই স্কুল মাঠে খেলা-ধুলা, শারিরিক চর্চা এবং বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকেন। এছাড়াও মাঠটিকে প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়। এছারা সরকারী গুরুত্বপূর্ন একাধিক প্রোগ্রাম ওই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু চলতি মৌসুমে ওই স্কুলটিকে রাতে নাইট ফুটবল খেলার আয়োজন করেন প্রয়াত মরহুম এমপি আবদুর রাজ্জাক খানের ছেলে মো. ইলিয়াস খান রানা ও তার সহযোগী মো: রাহিমুল হক হিরু, রয়েল ব্যচ ২০০০ এর ব্যবস্থাপনায়- যা মাসব্যাপী চলে আসছে। ২শ ফুট দৈর্ঘ্য এবং ১৮০ ফুট প্রস্থ্যের মাঠটি অভিযুক্ত আয়োজনের জন্য মোটেও উপযোগী নয়। উল্লেখ্য যে একটি ফুটবল মাঠের আয়তন দৈঘ্য-৩৬০ থেকে ৩২৮ ফুট এবং প্রস্থ-২৪৬ থেকে ২১০ ফুট। আর ক্রিকেট মাঠের ব্যাস ৪৫০ থেকে ৫০০ ফুট। ক্রিকেট মৌসুমে ক্রিকেট বল স্কুল ভবনের জানালার গ্লাস ও সোলার প্যানেলে বল পরে ক্ষতি গ্রস্থের সংখ্যা বাড়ছে। খেলায় ধারাভাষ্য ও গানের অতিরিক্ত মাত্রার সাউন্ডে অতিষ্ট হচ্ছে সংশ্লিষ্টরা। বল পড়ে নষ্ট হচ্ছে বিদ্যালয়ে সাইনবোর্ড, লাইটিং সরঞ্জাম গুলো।
এ প্রসঙ্গে স্কুল প্রধান শিক্ষক মো. আবদুর রহিম বলেন, যদি উদ্ধতন কতৃপক্ষ খেলার অনুমতি দেয় তাহলে আমরা কি করতে পারি।
এ প্রসঙ্গে আয়োজক গলাচিপা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইলিয়াস খান রানা বলেন, আমি এই খেলার সাথে সম্পৃক্ত নই। এই খেলা পরিচালনা করেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির।এ প্রসঙ্গে জেলা প্রশাসনের দায়িত্বশীলদের মতামত নেয়া সম্ভব হয়নি। তবে উপজেলা র্নিবাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন-এরকম অভিযোগ তিনি পাননি। তবে খেলা শেষের দিকে। সকলের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক/অভিভাবকরা জনান খেলার নামে চলছে সিজনাল ধান্ধাবাজি। যদি খেলার জন্যই আয়োজন হয় তাহলে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠেই খেলা হবে। কারন এত ছোট মাঠে এত বড় খেলা সম্ভব না। খেপুপাড়া উপজেলার খেলার ঐতিহ্য নষ্ট করছে এই ছোট ছোট সংস্ককরণের খেলা এখানে। এক সময়ে বিখ্যাত খেলোয়ারদের বিচরন ছিল।
বৃষ্টির কারণে বিদ্যালয়ে ছাত্র/ছাএীদের উপস্থিতি কমে যায়। শীতকাল কিংবা শুষ্ক ঋতুতে বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম স্কাউটিং, সংগীত চচ্চা, কম্পিউটার ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ চলমান থাকে কিন্তু বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন খেলা আয়োজন করার কারণে উক্ত কার্যক্রম গুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে না।কম্পিউটার ল্যাবগুলো মাঠের একেবারে কাছে হওয়ায় খেলার কারণে কয়েকবার জানালার গ্লাস ভেঙ্গে যায়। একটি বিল্ডিং এর জানালার সবগুলো গ্লাসতো একেবারেই ভাঙ্গা।অভিভাবকদের ভাষ্যমতে কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ রক্ষায় উক্ত খেলাগুলি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আযোজন করা হোক। আর প্রকৃত খেলোয়াদের মাধ্যমেই কলাপাড়া উপজেলার খেলা পরিচালনা করা হোক।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
